ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

সিংড়ায় আম পাতা খাওয়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ ২১৪ বার পড়া হয়েছে

সিংড়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় আম পাতা খাওয়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ!

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
সিংড়ায় আম পাতা খাওয়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ! আম গাছের পাতা খাওয়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৫টায় নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম পারুহারপাড়া। এবিষয়ে ক্ষতিগ্রস্থ ছাগলের মালিক আব্দুর রশিদ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্থানীয় গনমাধ্যম কর্মী আব্দুর রশিদের পিতা মহির উদ্দিন কুরবানির জন্য কেনা দুটি ছাগল চৌগ্রামের পুকুর পাড়ে খুটিতে বেঁধে রাখে। হঠাৎ ছাগল দুটি দড়ি ছিড়ে প্রতিবেশী পারভেজ আলী ও পলাশ উদ্দিনের বাড়ির উঠানে লাগানো একটি আম গাছের পাতা খেয়ে ফেলে। এতে তারা ক্ষিপ্ত হয়ে দুটি ছাগল ধরে পা ভেঙ্গে দেয়। পরে ছাগল দুটিকে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এবিষয়ে স্থানীয় গনমাধ্যম কর্মী আব্দুর রশিদ বলেন, তিনি সংবাদ সংগ্রহের কাজে বাহিয়ে ছিলেন। ছাগলের পা ভেঙে দেয়ার কারণ জানতে গেলে তার মা রওশন আরা কে মারপিটের হুমকি দেয়া হয়েছে। এবিষয়ে অভিযুক্ত পারভেজ আলীর মুঠোফোনে কল দেয়া হলে তার মেয়ে প্রভা খাতুন বলেন, আব্বু একটু অসুস্থ্য। আর প্রতিবেশী রশিদের ছাগল তাদের আম গাছের পাতা খেয়ে ফেলেছে বলে জানান তিনি।
উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা আশিক উজ্জামান বলেন, একটি ছাগলের পায়ের চার জায়গায় ভেঙে দেয়া হয়েছে। সেটি কোন ভাবেই হাটতে পারছে না। আর অন্য ছাগলটিও বেশ আহত। হাসপাতাল থেকে যাবতীয় চিকিৎসা দেয়া হয়েছে।
চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, এভাবে ছাগলের পা ভেঙে দেয়াটা অপরাধ। গরু-ছাগল গাছ খেলে তার ইউনিয়নে তো সরকারি খোয়ার রয়েছে। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা খারাপ প্রকৃতির লোক বলে জানান তিনি।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ছাগলের পা ভেঙে দেয়া হয়েছে তার দপ্তরে একটি অভিযোগ এসেছে। এবিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় আম পাতা খাওয়ায় দুটি ছাগলের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ!

আপডেট সময় : ০৪:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২