ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

সিংড়ায় অ’লীগের দু’পক্ষের দু’জনের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে

সিংড়ায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত-২

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় অ’লীগের দু’পক্ষের দু’জনের মৃত্যু!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় অ’লীগের দু’পক্ষের দু’জনের মৃত্যু! নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আফতাব হোসেন নিহতের পর চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন নামে আরো একজনের মৃত্যু হয়েছে। রুহুল আমিন সোমবার ভোর ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিংড়ায় সুকাশ ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম ও তার ভাই বিএনপির ইউনিয়ন সভাপতি আব্দুল কুদ্দুসের সাথে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আফতাব হোসেনের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার রাত ৯টার দিকে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আফতাব হোসেন সহ অন্তত ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আফতাব হোসেনকে মৃত ঘোষণা করেন এবং রুহুল আমিন সহ ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন বলেন, বামিহালে সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের নেতৃত্বে তার বাহিনী যুবলীগ নেতা আবুল কালাম আজাদ কে কুপিয়ে গুরুতর জখম ও আ’লীগ নেতা আফতাব হোসেনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এই বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ আতঙ্কিত।
নিহত আফতাবের প্রতিপক্ষ সুকাশ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি সদস্য ফরিদ উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে বানোয়াট দাবি করে বলেন কোন কারন ছাড়াই তার সমর্থক রুহুল আমিন ও মাসুদ নামে দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এছাড়া রুহুল ও মুছা নামের তার দু’জন কর্মীর বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান। বলে জানান
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত দু’পক্ষের দু’জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় অ’লীগের দু’পক্ষের দু’জনের মৃত্যু!

আপডেট সময় : ১২:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২