ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

সিংড়ায় অবৈধ মজুদ রাখা ১২৭০ বস্তা সার উদ্ধার; তিন প্রতিষ্ঠানকে জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ১৮৩ বার পড়া হয়েছে

সিংড়ায় সার মজুদ রাখায় তিন জনের জরিমানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় অবৈধ মজুদ রাখা ১২৭০ বস্তা সার উদ্ধার; তিন প্রতিষ্ঠানকে জরিমানা!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় অবৈধ মজুদ রাখা ১২৭০ বস্তা সার উদ্ধার; তিন প্রতিষ্ঠানকে জরিমানা! নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে ইউরিয়া ও পটাশ সার মজুদের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় এসব প্রতিষ্ঠান থেকে ১২৭০ বস্তা সার উদ্ধার করা হয়।
বুধবার (২৪ আগষ্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়।

জানা যায়, সিংড়ার ছাতারদিঘী ইউনিয়নের ছাতারবাড়িয়া বাজারের শাকিলা ট্রেডার্স ৮৭০ বস্তা, কালীগঞ্জ বাজারের মেসার্স কৃষি বিতান ২০০ বস্তা ও আলহাজ্ব ট্রেডার্সে ২০০ বস্তা ইউরিয়া ও পটাশ সার মজুদ করেন ব্যবসায়ীরা। সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে অতি মুনাফা লাভের আশায় এসব সার আটকে রেখে কৃষকদের জিম্মি করছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ছাতারবাড়িয়া ও কালিগঞ্জ বাজারের এসব প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে মজুদের সত্যতা পায় ভ্রাম্যমান আদালত। অভিযানকলে তিন প্রতিষ্ঠানকে যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার ও ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান। আগামী তিন দিনের মধ্যে জব্দকৃত সার ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তার তত্বাবধানে কৃষকদের মাঝে বিক্রির নির্দেশনা দেয় ভ্রাম্যমান আদালত।

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান জানান, লাইসেন্স বিহীন অবৈধভাবে সার মজুদ রাখায় উপজেলার ছাতারবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী সাহাদত আলীর ৩০ হাজার এবং কালীগঞ্জ বাজারের সার ব্যবসায়ী ইমরান হোসেন এর কুড়ি হাজার ও একই বাজারের সোহেল রানার ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া অবৈধভাবে সার মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় অবৈধ মজুদ রাখা ১২৭০ বস্তা সার উদ্ধার; তিন প্রতিষ্ঠানকে জরিমানা!

আপডেট সময় : ০২:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২