ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

সিংড়ার ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৮৪ বার পড়া হয়েছে

সিংড়ায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ার ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ার ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার! নাটোরের সিংড়ার ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার দুই পলাতক আসামী পিতা পুত্রকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনাজপুরের কেল্লাবাড়ি থেকে পিতা মোঃ ফাতুকে (৫০) এবং সিংড়ার কাজীপুর এলাকা থেকে পুত্র সজিবকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ ফাতু নাটোরের সিংড়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ১৪ আগষ্ট সিংড়া উপজেলার কাজীপুর এলাকার মোঃ ফাতু প্রতিবেশী শান্ত হোসেনর বাড়িতে যায়। শান্ত বাড়িতে না থাকার কথা শুনে পানি খেতে চায় ফাতু। এসময় ভিকটিম পানি আনতে ঘরে ঢুকলে মোঃ ফাতুও তার পিছু পিছু ঘরে ঢুকে পড়ে এবং পিছন থেকে ভিকটিমকে জাপটে ধরে ঘরের মেঝেতে শুয়ে দিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। সে ভিকটিমের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয়দের এগিয়ে আসতে দেখে ফাতু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তার পিছু নিয়ে তাকে আটক করে। খবর পেয়ে ফাতুর ছেলে সজিব চাকু নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিতাকে ছাড়িয়ে নিতে এলাপাতারি ছুরি চালাতে থাকে এবং পিতা ফাতুকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছুরির আঘাতে তিনজন আহত হয়। এঘটনায় শান্ত বাদি হয়ে পরদিন ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(৪)(খ) তৎসহ ৩২৪/৩২৬/৩০৭ ধারায় সিংড়া থানায় একটি মামলা করেন।
পরবর্তীতে বিশেষ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে র‍্যাব-৫ এর একটি দল র‍্যাব-১৩ রংপুরের এর সহায়তায় মঙ্গলবার দিনাজপুরের কেল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফাতুকে এবং একই দিন সিংড়ার কাজীপুর থেকে তার ছেলে সজিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ার ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার!

আপডেট সময় : ০১:৪৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২