ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

সিংড়ায় সাংবাদিককে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

সিংড়ার খবর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় সাংবাদিককে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ!

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় সাংবাদিককে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ! নাটোরের সিংড়ায় সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে সিংড়া থানায় একটি সাধারন ডায়েরি করেছেন সাংবাদিক আলীরাজ। আনোয়ার হোসেন দৈনিক ইনকিলাব পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি। জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক’ আনোয়ার হোসেন আলীরাজের সৎ মা মোছাঃ নকিরন নেছার মৃত্যুর প্রায় তিন বছর পর ভূয়া দলিল করে নেয় উপজেলার আগপাড়া সেরকোল গ্রামের মৃত ইয়াতুল্লাহ মোল্লার ছেলে মোঃ আফছার আলী। তার আগে একই গ্রামের প্রভাবশালী আবজাল সরকার এর মা মোছাঃ হাবিয়া খাতুন ওই সাংবাদিকের নিজ নামীয় জমিও জালিয়াতির মাধ্যমে জাল দলিল করে নিয়ে পরবর্তীতে মোছাঃ হাবিয়া খাতুন তার আপন ভাতিজা নুরুল আমিনের নিকট হস্তান্তর করে।
সাংবাদিক আনোয়ার নাটোর দেওয়ানী আদালতে আফছার আলীর দলিল বাতিলের মামলা করেন। ওই মামলা দায়েরের পর বিবাদীগণ সাংবাদিক আনোয়ার হোসেন আলীরাজ কে নানা ভাবে হয়রানিসহ খুন-জখমের হুমকি-ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক পেশাগত দায়িত্ব ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে বাসায় ফিরতে অনেক রাত হয়। বিবাদীরা রাতের আধারে তাকে খুন করে লাশ গুম করতে পারে। বিবাদীগণ সকলেই প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। জমিসংক্রান্ত মামলা করায় বিবাদীগণ ইতিপুর্বে সাংবাদিককে খুন জখমের উদ্দেশ্যে মারপিট করে। এসব ঘটনায় গত ২০২১ সালের ১ সেপ্টেম্বর জীবনের নিরাপত্তা চেয়ে আবজাল সরকার ও আফছার আলী বিরুদ্ধে থানায় একটি জিডি করেন তিনি। যাহার জিডি নং ৩৬, তারিখ-০১/০৯/২০২১। পরে বিবাদী আদালত হাজির হয়ে জামিনে বেড়িয়ে আসার পর আবারো তাকে প্রাননাশের হুমকি দেয়। বর্তমানে সাংবাদিক প্রানাশের শংকায় পরিবার নিয়ে সিংড়া শহরে গিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন।

এবিষয়ে অভিযুক্ত নুরুল আমিন বলেন, অভিযোগকারী আনোয়ার হোসেনের শরীকের নিকট থেকে এই সম্পত্তি ক্রয় করা হয়েছে। কিন্তু আনোয়ার হঠাৎ করে এই সম্পত্তির মালিকানা দাবি করছে এবং আমার দলিল জাল বলে আদালতে মামলা করেছেন। মামলাটি আদালতে চলমান রযেছে। আদালতের সিদ্ধান্ত মেনে নিবেন তিনি। আনোয়ার হোসেন মিথ্যাবানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগ এনে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করছে। অপর অভিযুক্ত মোঃ আফছার আলী বলেন, অভিযোগকারী আলীরাজকে কেউ প্রাননাশের হুমকি দেয়নি। বরং তিনি নিজেই জাল দলিল উপস্থাপন করেছেন। বিষয়টি আদালতেই প্রমাণ হবে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জিডি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগতভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় সাংবাদিককে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ!

আপডেট সময় : ০৩:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩