ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

সিংড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার-৪!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ১৯১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার-৪!

সিংড়া, নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার-৪! নাটোরের সিংড়ায় অনৈতিক সম্পর্কের অভিযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে একশ দোররা মারাসহ সামাজিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ভেংড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, একই গ্রামের আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মোঃ ইব্রাহীম।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ভেংড়ী গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ দুই সন্তানের জননী, প্রবাসীর স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখে এলাকার কয়েকজন। স্বামী বিদেশে থাকায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য শালিস বসানো হয়। সেখানে বিচারকের ভূমিকায় উপস্থিত হন গ্রামেরই বেশ কয়েকজন। পরে তারা প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পড়িয়ে সারা গ্রাম ঘোরানোর রায় দেন। সেই সাথে প্রবাসীর স্ত্রীর সাথে আটক যুবককে ১০০টি বেত্রাঘাত ও এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। রাতেই ভুক্তভোগী ওই গৃহবধূ তাকে নির্যাতন ও সামাজিকভাবে হেনস্থার অভিযোগ এনে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা দায়ের করেন।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম আরও বলেন, অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার-৪!

আপডেট সময় : ০৩:৩৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২