সংবাদ শিরোনাম ::
সিংড়ায় টি-আর কর্মসূচীর ডিও বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২ ২০৩ বার পড়া হয়েছে

সিংড়ায় টি-আর কর্মসূচীর ডিও বিতরণ
হাসিবুর রহমান, সিংড়া উপজেলা প্রতিনিধিঃ
সিংড়ায় টি-আর কর্মসূচীর ডিও বিতরণ। নাটোরের সিংড়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে টি-আর কর্মসূচীর ডিও বিতরণ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।
রবিবার (৪ডিসেম্বর) সকালে উপজেলার ৫৭ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে নিজ বাসভবনে এই ডিও বিতরণ করেন প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, পিআইও আল আমিন সরকার সহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।



















