ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছে- প্রতিমন্ত্রী পলক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছে- প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধিঃ
সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছে- প্রতিমন্ত্রী পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু ৫০ বছর আগে দেশের মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির অধিকার উপলব্ধি করেছিলেন। তাই তিনি স্বাস্থ্যসহ পাঁচটি মৌলিক অধিকার প্রাপ্তির অধিকারকে সংবিধানে সংযোজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামীলীগ সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছে। প্রতিমন্ত্রী শুক্রবার সকালে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনকালে একথা বলেন।

পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয় জুড়ে ছিলো দেশের মানুষের কল্যাণ চিন্তা। বঙ্গবন্ধু নিজের দূরদর্শীতা দিয়ে জনগনের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা প্রাপ্তির অধিকার নিশ্চিত করেন। এসব অধিকার প্রাপ্তির সুযোগ তৈরী করে জনগনের সমৃদ্ধি আর সুন্দর জীবন যাপন নিশ্চিত করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার নীতি অনুসরণ করে দেশে প্রযুক্তি ও বিশেষায়ন সুবিধার মাধ্যমে দেশের মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিত করেছেন। প্রযুক্তি সুবিধার মাধ্যমে তিনি এই সেবাকে মানুষের দোর গোড়ায় নিয়ে গিয়েছেন। এখন মানুষ টেলিমেডিসিন সুবিধা গ্রহন করে খুব সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন। আমরা সময়ে সময়ে মেডিকেল ক্যাম্প আয়োজন করে মানুষের কাছাকাছি চিকিৎসা সেবাকে নিয়ে গেছি।

অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক নিয়োগ, সহায়ক উপকরণ প্রদানের মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছে সরকার। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ২০ বছরে একটি এম্বুলেন্স না থাকলেও বিগত ১৩ বছরে এই হাসপাতালে অত্যাধুনিক তিনটি এম্বুলেন্স প্রদান করা হয়েছে। এখন আর কোন মানুষ স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে বঞ্চিত হয়না।
আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. আহমেদ তাহির হামিদ এবং সদস্য ড. সালমান, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোঃ গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।

সিংড়া ডায়াবেটিক সমিতি ও মক্কা হাসপাতালের সহযোগিতায় আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু ক্যাম্পে প্রায় চার হাজার রোগী নিবন্ধিত হয়ে চিকিৎসা সেবা গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করেছে- প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০২:২৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২