ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেন প্রবেশপত্রবঞ্চিত ১৮ পরীক্ষার্থী লালপুর থানার তিন দিনের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল পথভোলা কিশোরী

শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন: সভাপতি আইয়ুব, সম্পাদক রাকিব

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন: সভাপতি আইয়ুব, সম্পাদক রাকিব

“মাটির টানে ভ্রাতৃত্বের বন্ধনে এসো শেরপুরবাসী, একসাথে বসি”-এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজে গঠিত হয়েছে শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি।

নতুন কমিটিতে ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

উপদেষ্টা পরিষদের নেতৃত্বে নবনির্বাচিত ১ বছরের মেয়াদী ৮৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

৬ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রধান উপ-অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার বলেন, “এই কমিটি শেরপুর জেলার মেধাবী ও প্রগতিশীল শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করবে। ঐক্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলী বলেন, “শেরপুরের শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই ঢাকায় অবস্থানরত শেরপুরের শিক্ষার্থীরা যেন একে অপরের শক্তি হয়ে দাঁড়ায়।”

সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাকিব বলেন, “এই কমিটি শুধু আনুষ্ঠানিক নয়, এটি হবে শেরপুরের শিক্ষার্থীদের হৃদয়ের বন্ধন। শিক্ষাগত, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।”

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন- আফতাবুন নাহার, সাইফুল ইসলাম, শেখ ফরিদ, এ.এস.এম. ফয়সাল (অন্তর) এবং সাদিক লিসান।
কমিটি গঠনের মাধ্যমে ঢাকায় অধ্যয়নরত শেরপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের জোয়ার বইছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন: সভাপতি আইয়ুব, সম্পাদক রাকিব

আপডেট সময় : ০৮:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫