ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে উদ্বেগ রাজশাহীতে কমেছে ডিম ও মুরগির দাম, স্বস্তিতে ক্রেতারা; বেড়েছে আলু, পেঁয়াজ ও শসার মূল্য বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

শেরপুরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৬ মাদক কারবারি আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৬ মাদক কারবারি আটক

শেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশী মদ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টা ৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খোয়ারপাড় সংলগ্ন মিনহা স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বকশীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালালে মাদক কারবারি গাজীপুর জেলার মো.সোহেল রানা (৩৫), দিনাজপুর জেলার মোছা. সুমি আক্তার (২৮) ও মোছা. বৃষ্টি আক্তারকে (২৮) আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৪ টি মোবাইল ফোন এবং ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

অপরদিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে শেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড গৌরিপুর এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে আরেকটি অভিযান চালায় র‍্যাব। এ সময় শেরপুর জেলার মো. রেজাউল মিয়া (৪০), মো. জহির মিয়া (৩২) ও মো. মামুন শেখকে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ বোতল বিদেশী মদ, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৬ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫