ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। এ সময় তিনি বলেন, বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেন এক ও অভিন্ন নাম। স্বাধীনতা অর্জনের পথে ১৭ এপ্রিল এক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দিন। একইদিন স্বাধীন সরকারের শপথ গ্রহণ ও ঘোষণা পাঠের দিন। কাজেই বাংলা ও বাঙালির ইতিহাসে এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মো. খোরশেদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা.অনুপম ভট্টাচার্য্য।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার,সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সালাহউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপসচিব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, পৌর প্যানেল মেয়র কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকালে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি মো. আতিউর রহমান আতিক।

পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি মো. আতিউর রহমান আতিক। ওইসময় তিনি বলেন, মুজিবনগরের যুদ্ধকালীন বিপ্লবী সরকারই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এ সরকার গঠনের মাধ্যমেই সদ্যজাত দেশটিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করানো হয়। কাজেই বাংলাদেশের স্বাধীনতা ও মুজিবনগর দিবস বাঙালি জাতির ইতিহাসে মাইলফলক।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও মিনহাজ উদ্দিন মিনাল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম,জেলা বিএমএ সভাপতি ডা. এম এ বারেক তোতা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম প্রমুখ।
ওইসময় জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৪:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪