ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

শেরপুরের নকলায় অবৈধ কসমেটিক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ২৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নকলায় অবৈধ কসমেটিক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেরপুরের নকলায় ধুকুরিয়া এলাকায় “পলিন কসমেটিক অ্যান্ড হারবাল প্রোডাক্ট” নামের একটি অবৈধ প্রসাধনী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কারখানাটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। শনিবার (১৮ মে) বিকেল ৫ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ও ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।অভিযানকালে কারখানার ভেতর থেকে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান, অনুমোদনহীন বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য, সঠিক লেবেলবিহীন বোতল ও মোড়ক, এবং কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন,“তাদের উৎপাদিত ৪৪ টি পণ্যের মধ্যে ২৭ টির নমুনা সংগ্রহ করা হয়েছে। কোনো বৈধ কাগজপত্র না থাকায় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

অভিযানে নকলা থানা পুলিশ, এনএসআই প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়।অভিযানের খবরে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এমন তৎপরতা এলাকায় প্রশংসিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের নকলায় অবৈধ কসমেটিক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫