ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাসিক মেয়রকে নিয়ে এমপি শাহরিয়ারের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসিক মেয়রকে নিয়ে এমপি শাহরিয়ারের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাঘায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচ এম খায়রুজ্জামান লিটনকে জড়ানোর হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

এমপি শাহরিয়ার আলম বাবুলের জানাযায় প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন এ হত্যার সাথে এএইচ এম খায়রুজ্জামান লিটন জড়িত, তার বিরুদ্ধেও মামলা হবে। এমপি শাহরিয়ার আলমের এমন বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। সোমবার (১ জুলাই) সকালে নগরীর কুমার পাড়া এলাকায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। এছাড়াও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন আওয়ামী লীগ নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকার বলেন, আমরা লক্ষ্য করছি রাজশাহী অঞ্চলের আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাঁরা এএইচএম খায়রুজ্জামান লিটনের ভাবমুর্তি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। ষড়যন্ত্রকারীদের একজন শাহরিয়ার আলম আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় প্রকাশ্যে খায়রুজ্জামান লিটনকে এই হত্যা মামলায় আসামি করার ঘোষণা দেন। শাহরিয়ার আলমের এই বক্তব্যের পর সর্বস্তরের ক্ষোভের সৃষ্টি হয়। যা এখনও অব্যাহত আছে। তিনি আরো বলেন, যেহুত সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানিয়েছেন। তাই এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো ধরনের উস্কানি বা প্ররোচনায় কান না দেয়ার জন্য অনুরোধ জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা সহ-সভাপতি নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক মেয়রকে নিয়ে এমপি শাহরিয়ারের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪