ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২১২৯ বার পড়া হয়েছে

ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কো প্রতিনিধির রাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ! রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কোর দুই প্রতিনিধিদল সাক্ষাত করেছেন। সোমবার (৫ জুন) রাবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সাক্ষাত অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড নক্স ও ইউনেস্কো প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সুশান ফিজে।

রাবি উপাচার্য রাবিতে আউটকাম বেইজড কারিকুলাম চালুর বিষয়টি ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি ভবিষ্যতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতাও প্রত্যাশা করেন। ব্রিটিশ কাউন্সিল শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করতে ও মডিউল প্রস্তুতকরণ এবং বিজ্ঞান ও কারিগরী ক্ষেত্রে সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন।

ইউনেস্কো প্রতিনিধিদল রাজশাহীকে কো-ক্রিয়েটিভ সিটি হিসেবে গড়ে তুলতে আগ্রহ ব্যক্ত করেন ও এই বিষয়ে ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে যুক্ত করে সহযোগিতার আশ্বাস দেন। এসময় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ!

আপডেট সময় : ০৫:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩