ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ৩৫৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত! “ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন: জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ আলোচনা সভা আয়োজন করা হয়। সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়ে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চাকমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার। এছাড়া সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সূচনা আখতার এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নেইংম্রাচিং চৌধুরী ননী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোহনা বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়। এরপরে অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতারকে বিশেষ সম্মানন স্মারক প্রদান করা হয়। ম্যানেজমেন্ট বিভাগেরে ৪ (চার) জন শিক্ষার্থীকে বিশেষ উপহার প্রদান করা হয়। যারা জীবনের ঘাত-প্রতিঘাটকে পেছনে ফেলে নিজেকে উচ্চ শিক্ষায় নিয়োজিত করতে পেরেছেন।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেক্টরে নারীরা আজ সফলতার সাথে নের্তৃত্ব দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও নারীরা আজ পিছিয়ে নেই। বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে কর্মস্থল থেকে শুরু করে শিক্ষা, গবেষণাসহ ঘরে ও বাহিরে প্রযুক্তিগত বিদ্যার বিকল্প নেই। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের তাগিদ দেন।
তিনি আরো বলেন, বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদান ছিল অবিস্মরণীয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত!

আপডেট সময় : ০৫:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩