ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে

রাবিপ্রবিতে প্রশিক্ষণ মহড়া

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুন) সকাল ১১টায় রাবিপ্রবি দীপংকর তালুকদার একাডেমিক ভবন এর সম্মেলন কক্ষে রাবিপ্রবির আয়োজনে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি জেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শুরুর আগে সম্প্রতি সীতাকুন্ডে ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, প্রক্টর ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি জেলা ইউনিটের স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গামাটি জেলার স্টেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন বাসাবাড়ির আগুন, গ্যাস সিলিন্ডারের আগুন,আগুনের মাঝে আটকে গেলে করনীয় সহ অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বিষয়ে জনসচেতনতার উপর আলোচনা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অগ্নি নির্বাপনের জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এস্টেট) সেতু চাকমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২