ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার রায়গঞ্জের হাটপাঙ্গাসী সড়কে গাছের মরা ডাল, বড় দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী রাজশাহীতে বোমা সন্দেহে আতঙ্ক, পরে মিলল মোটরসাইকেলের মিউজিক ডিভাইস পদ্মা রক্ষার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত

রাবিতে ফল প্রকাশসহ চার দফা দাবিতে আরবি বিভাগে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে ফল প্রকাশসহ চার দফা দাবিতে আরবি বিভাগে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের চতুর্থ বর্ষের ফল প্রকাশসহ চার দফা দাবিতে অফিস কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তালা ঝুলিয়ে বিভাগের সামনে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, গত এপ্রিলে চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী এক মাসের মধ্যে ফল প্রকাশের কথা। কিন্তু পরীক্ষা নেওয়ার চার মাসেও ফল প্রকাশ করা হয়নি। এ বিষয়ে চার থেকে পাঁচবার পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগের সভাপতির সাথে শিক্ষার্থীদের আলোচনা হয়। তবে কোনো ফল মেলেনি। এ আগেও প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করতে পাঁচ মাস সময় নেয় বিভাগের পরীক্ষা কমিটি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা, পরীক্ষা কমিটির সভাপতিকে ক্ষমা চাওয়া, সময়মতো চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশ করা।

বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ায় চার মাস কেটে গেলেও ফল এখনো প্রকাশ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি ও সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমনকি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন আমাদের হুমকি দিয়েছেন। তিনি “সাত দিনের মধ্যেও রেজাল্ট দেব না; যা পারো তোমরা করো”—আমাদের এমন কথা বলেছেন।’

ফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি আরবি বিভাগে অধ্যাপক মো. বেলাল হোসেন বলেন, ‘রেজাল্ট দিতে দেরি হচ্ছে। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে দ্রুত হয়। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি।’
আরবি বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘ফল প্রকাশে দেরি হলেও আমরা চেষ্টা করছি যাতে দ্রুত প্রকাশ করা যায়। শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে। আগামীতে পরীক্ষার ফল সময় মতো প্রকাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে ফল প্রকাশসহ চার দফা দাবিতে আরবি বিভাগে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫