ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

রাবিতে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স বুধবার ও বৃহস্পতিবার

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবিতে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স বুধবার ও বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসনের অংশগ্রহণে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হবে বুধবার (২৫ জুন)। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন।

কনফারেন্সটি ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। কলা অনুষদের উদ্যোগে আয়োজিত এই কনফারেন্স চলবে আগামী বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত।

কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, দু’দিন ব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে চলবে একাডেমিক সেশন। সর্বমোট ৩৬টি সেশনে মোট ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক এ কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধসমূহ শিক্ষা-সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পঠন-পাঠন পদ্ধতি ও গবেষণার ক্ষেত্রে এক নব দিগন্তের উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।

সংবাদ সম্মেলনে আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন , অধ্যাপক ড. মো. ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স বুধবার ও বৃহস্পতিবার

আপডেট সময় : ০২:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫