রানীশংকৈলে ভোরের দর্পন’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:৩৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২ ৪১২ বার পড়া হয়েছে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগায়ের রানীশংকৈলে দৈনিক ভোরের দর্পন পত্রিকার ২১পেরিয়ে ২২বছরে পর্দাপনে কেক কেটে সাড়ম্বরে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বিকেলে আনিসুর রহমান বাকীর সভাপতিত্বে রানীশংকৈল প্রেস ক্লাবে দৈনিক ভোরের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি আশরাফুল আলমের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক।
এ সময় উপস্হিত ছিলেন সাবেক নন্দুয়ার চেয়ারম্যান আবু সুলতান, প্রেস ক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, বর্তমান প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মেদ সরকার, সিনিয়ার সাংবাদিক একে, আজাদ, যায়যায় দিন রানীশংকৈল প্রতিনিধি জিয়াউর রহমান,ভোরের ডাক প্রতিনিধি বিজয় রায়, আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন,
আ’লীগ নেতা আব্দুর রশিদ, মোক্তার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজি সংগঠনের নেতৃবিন্দ।
















