রাণীশংকৈলে সেই মেধাবী জুঁইয়ের পাশে বসুন্ধরা শুভসংঘ সহ বৃত্তবানরা
- আপডেট সময় : ০৩:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে সেই মেধাবী জুঁইয়ের পাশে বসুন্ধরা শুভসংঘ সহ বৃত্তবানরা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দরিদ্রতাকে হার মানিয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তির্ন মেধাবী শিক্ষার্থী জুঁইয়ের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ এবং এলাকার বৃত্তবানরা। গত ১৩ জুলাই বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার পরেই জুঁইয়ের পাশে দাঁড়িয়েছেন তারা।
শুক্রবার ১৮ জুলাই সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষক কমন রুমে বসুন্ধরা শুভ সংঘের উপজেলা সভাপতি অধ্যাপক মহাদেব বসাকের সভাপতিত্বে উপহার হিসেবে সাইকেল ও খাদ্য সামগ্রী প্রদানের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, রাণীশংকৈল উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাদাত হোসেন, সহ-সভাপতি প্রভাষক খলিলুর রহমান, জামায়েতের শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক সাহাবদ্দিন,আজকের দর্পণ প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেন, কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক কুসমত আলী,কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির,ব্যবসায়ী মাসুদ রানা, মেধাবী শিক্ষার্থী জুইয়ের বাবা জাহাঙ্গীর আলম এবং মেধাবী জুঁই আক্তার। আলোচনা শেষে জুইয়ের হাতে তুলে দেওয়া হয় নতুন একটি সাইকেল সহ চাল ডাল, তেল, নতুন পোশাক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
বক্তারা পড়াশোনা চালাতে জুইয়ের পাশে থাকার জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করেন। সেই সাথে পড়াশোনার খরচের দায়িত্ব নেওয়ার কথা বলেন অনেক।
এসময় মেধাবী জুঁই আক্তার বলেন, আমি পড়াশোনা করে ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা করতে চাই আপনারা আমার পড়াশোনায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারাদের এই ভালোবাসা পেয়ে আমি পড়াশোনায় আরো অনেক উৎসাহ পেলাম।

















