রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাস্তবায়নাধীন ক্যাশলেস বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুর ১২টায় পূবালী ব্যাংক পিএলসির রাণীশংকৈল উপশাখার আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু তাহের হাবীব এবং বালিয়াডাঙ্গী উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফজলে এলাহী।
এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় সুধীজন অংশ নেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খুলতে পারবেন। পাশাপাশি ডেবিট/এটিএম কার্ড সংগ্রহেরও সুযোগ থাকবে।
তারা আরও জানান, ক্যাশলেস লেনদেনে জনগণকে উৎসাহিত করা, ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।



















