সংবাদ শিরোনাম ::
রাণীনগর মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে

রাণীনগর মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি:
পৃথক অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নওগাঁর রাণীনগর থানা পুলিশ। শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ গ্রাম গাঁজাসহ হবির মুন্সি (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাতেই তার বিরম্নদ্ধে মাদক মামলা রম্নজু করা হয়েছে। হবির মুন্সি ধনপাড়া গ্রামের মৃত কবির মুন্সির ছেলে। এছাড়া একই রাতে উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরম্নদ্ধে একটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল।

















