রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত
- আপডেট সময় : ০৪:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

রাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালী শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর সেখানে সমবায়দের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান ও সমবায়বৃন্দ।


















