ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

রাণীনগরে গৃহবধুকে নির্যাতন করে মাথার চুল কাটার অভিযোগে শ্বশুর-ভাসুরসহ আটক তিন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ১৬৩ বার পড়া হয়েছে

গৃহবধূকে নির্যাতনের দায়ে আটক তিন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে গৃহবধুকে নির্যাতন করে মাথার চুল কাটার অভিযোগে শ্বশুর-ভাসুরসহ আটক তিন!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে গৃহবধুকে নির্যাতন করে মাথার চুল কাটার অভিযোগে শ্বশুর-ভাসুরসহ আটক তিন! নওগাঁর রাণীনগরে ১৯ বছর বয়সি এক গৃহবধুকে মারপিট করে মাথার চুল কেটে নির্যাতনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানাপুলিশ রোববার রাতেই গ্রামবাসির সযোগিতায় শ্বশুর,ভাসুর ও ননদকে আটক করেছে। এঘটনায় সোমবার রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের কালীগ্রাম কয়াপাড়া গ্রামে।

ভুক্তভোগী গৃহবধু জানান,গত বৃহস্পতিবার রাতে তার স্বামী প্রতিবেশি এক বন্ধুকে দাওয়াত করে বাড়ীতে নিয়ে আসে। ওই রাতে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ঘরের মধ্যে বসে সবাই মিলে গল্প করছিল। এসময় বাড়ীর লোকজন ওই বন্ধুর সাথে গৃহবধুর অনৈতিক সম্পর্ক রয়েছে সন্দেহ করে দরজার শিকল আটকে দেয়। এঘটনায় বিষয়টি নিয়ে পারিবারিকভাবে দ্বন্দ্ব হলে পরিবারের লোকজন গৃহবধু ও তার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয়। সারা রাত বাড়ীর আঙ্গিনায় কাটিয়ে পরের দিন শুক্রবার গৃহবধু তার স্বামীকে নিয়ে বাবার বাড়ীতে বেড়াতে যায়। এর পর রোববার সন্ধায় বাড়ীতে আসলে রাত অনুমান সাড়ে ৮টা নাগাদ শ্বশুর রাজ্জাক সিপাই (৬৫), ভাসুর দেলোয়ার হোসেন (৪০) ও ননদ রাজিয়া সুলতানা (৪৫) মিলে গৃহবধু ও তার স্বামীকে মারপিট শুরু করে। একপর্যায়ে গৃহবধুকে মাটিতে ফেলে বটি দিয়ে মাথার চুল কেটে দেয়। এসময় স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই অভিযান চালিয়ে গ্রামবাসির সহযোগিতায় গৃহবধুকে উদ্ধার ও অভিযুক্ত ওই তিনজনকে আটক করে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,গৃহবধুকে মারপিট করে মাথার চুল কেটে দেয়ার অভিযোগে ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক তিনজনকে এমামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে গৃহবধুকে নির্যাতন করে মাথার চুল কাটার অভিযোগে শ্বশুর-ভাসুরসহ আটক তিন!

আপডেট সময় : ০২:৪৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২