সংবাদ শিরোনাম ::
রাণীনগরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২ ১৬৫ বার পড়া হয়েছে

রাণীনগরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার! নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ লিটন মোল্লা (৩২) নামে এক যবককে গ্রেপ্তার করেছে।
শনিবার (১১ জুন) সকাল অনুমান ১০টায় তাকে গ্রেপ্তার করে। লিটন উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের দুলাল মোলস্নার ছেলে। থানাপুলিশ জানায়,পশ্চিম বালুভরা এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় লিটনকে ৩০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,গ্রেপ্তার লিটনের বিরম্নদ্ধে মাদক মামলা রম্নজু করে শনিবারই আদালতে প্রেরণ করা হয়েছে।

















