ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই অ্যাপ ব্যবহার, ইলেকট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৩৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই অ্যাপ ব্যবহার, ইলেকট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামক একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে।

আটক শিক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তার রোল নম্বর ৩১১০০০৫২। তিনি ঢাকার সিদ্ধেশ্বরীর বাসিন্দা হলেও তার স্থায়ী নিবাস খুলনায়। তার বাবা ড. সাহা চঞ্চল কুমার জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার এবং মা অল্পনা সাহা একজন গৃহিণী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন এক হল পর্যবেক্ষক শিক্ষক এক শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ছবি তুলছেন এবং ‘ডিপসিক’ নামক এআই অ্যাপের মাধ্যমে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

আটক শিক্ষার্থী অভিযোগ স্বীকার করে বলেন, তিনি মোবাইল ফোন ব্যবহার করেছিলেন এবং ডিপসিক অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন। তবে তিনি কোনো উত্তর লিখতে পারেননি বলে দাবি করেন। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলেও জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই অ্যাপ ব্যবহার, ইলেকট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬