ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

রাজশাহী নগরীর ১১১ জঙ্গির মধ্যে ৩৩ জনের আত্মসমর্পণ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে ৩৩ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীর ১১১ জঙ্গির মধ্যে ৩৩ জনের আত্মসমর্পণ!

এম এম মামুন, রাজশাহী:
রাজশাহী নগরীর ১১১ জঙ্গির মধ্যে ৩৩ জনের আত্মসমর্পণ! রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ১১১ জন জঙ্গির মধ্যে ৩৩ জন জঙ্গি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে নগরীর বেলপুকুর থানায় অভিযুক্ত ও জামিন প্রাপ্ত ৩৩ জন জঙ্গি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের কাছে আত্মসমর্পণ করে হাজিরা দেন। স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তারা।

রাজশাহী মহানগরীর ১২ টি থানার মধ্যে ৬ টি থানা যথাক্রমে বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, বেলপুকুর, পবা ও চন্দ্রিমা থানায় জঙ্গি সংক্রান্তে ২৬ টি মামলা রয়েছে। এর মধ্যে ৯ টি মামলার বিচার সম্পন্ন হয়েছে, ১৪ টি বিচারাধীন ও ৩ টি তদন্তাধীন রয়েছে। ২৬ টি মামলায় ১১১ জনের মধ্যে জেএমবি’র ৮৬ জন, হিযবুত তাহরীরের ১৫ জন, শাহাদৎ আল হিকমা’র ১ জন, আনসারুল্লাহ বাংলা টিমের ১ জন এবং আনসার আল ইসলামের ৮ জন জঙ্গি রয়েছে। তারা প্রত্যেকই স্বাভাবিক জীবনে ফিরে আসার লড়াই করছেন।

আরএমপি পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রসঙ্গে বলেন, এটি আরএমপি’র প্রতিরোধমূলক কার্যক্রম। থানায় নিয়মিত হাজিরার ব্যবস্থা করা হয়েছে। জামিনে মুক্ত জঙ্গি মামলার আসামিরা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন এবং আমরাও চাই জঙ্গি মামলার আসামিরা জঙ্গিবাদ হতে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। পরীক্ষামূলক বেলপুকুর থানায় ৩৩ জনের হাজিরার মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। এপ্রিল থেকে আরও চার থানায় এ কর্মসূচি শুরু করা হবে।

উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানায় মোট ৩৮ জন তালিকাভুক্ত জঙ্গি রয়েছে। এর মধ্যে ৩৩ জন নিয়মিত থানায় হাজিরা দিচ্ছে ও ১ জন জেল হাজতে রয়েছে। থানায় হাজিরা দেওয়া ৩৩ জনের মধ্যে ৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাইকোর্টের আদেশে জামিনে মুক্ত রয়েছে। বাকি ৩০ জনের মধ্যে ২৯ জন বিচারাধীন আদালত হতে জামিনে মুক্ত আছে এবং ১ জনকে মামলা তদন্তকালে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে ৪ জন জঙ্গির তথ্য সংগ্রহ সংক্রান্তে গৃহীত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীর ১১১ জঙ্গির মধ্যে ৩৩ জনের আত্মসমর্পণ!

আপডেট সময় : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩