ঢাকা ০৩:২০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজশাহী এলজিইডি অফিসে দুদকের অভিযান

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৯:৩৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী এলজিইডি অফিসে দুদকের অভিযান

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, প্রকল্পের কাজ সম্পন্ন না করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান শুরু পরিচালনা করেন।

এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি করেন ও খোঁজখবর নেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।

দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলনসহ কিছু অভিযোগ সাপেক্ষে আমাদের অভিযান চালানো হয়। আমরা অভিযানে এসে বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র দেখেছি এবং এখানকার কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে কথা বলেছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুটিন অভিযান পরিচালনা হয়ে থাকে। তার অংশ হিসেবে আমাদের এই অভিযান।

উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়ছয়, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করার অভিযোগ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী এলজিইডি অফিসে দুদকের অভিযান

আপডেট সময় : ০৯:৩৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫