ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

রাজশাহীর ৪ স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার! পাচারকারী গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ২৩১ বার পড়া হয়েছে

পাচারকারী গ্রেপ্তার সহ ৪ স্কুলছাত্রী উদ্ধার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর ৪ স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার! পাচারকারী গ্রেপ্তার!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
রাজশাহীর ৪ স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার; পাচারকারী গ্রেপ্তার! রাজশাহী থেকে পাচার ও যৌন কার্যকলাপের জন্য নিয়ে যাওয়া চার স্কুলছাত্রীকে ঢাকা সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পাচারকারী চাঁদনী বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত চার স্কুলছাত্রীর মধ্যে একজন পঞ্চম, দুজন সপ্তম ও একজন অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। স্কুলছাত্রীদের সবার বাড়ি নগরীর টুলটুলিপাড়ায়। তারা নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। উদ্ধারের পর শুক্রবার সকালে তাদের প্রথমে রাজপাড়া থানায় আনা হয়। পরে স্কুলছাত্রীদের আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।
এছাড়াও গ্রেপ্তারকৃত নারী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুরের সুরুজ আলীর স্ত্রী চাঁদনী বেগম (৩০)। সে নগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ৪ স্কুলছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। বিকেলে গড়িয়েও তারা বাড়ী ফিরে না আসলে তাদের অভিভাবকরা খোঁজ খবর নেওয়া শুরু করে। এর এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের জানায়, চাঁদনী নামের এক নারীসহ ওই চার স্কলছাত্রী নগরীর মহিষবাথান কলোনীর উত্তর পার্শ্বে গেট দিয়ে যেতে দেখেছে।
পরবর্তীতে চাঁদনীর স্বামীর কাছে গিয়ে জানতে পারে চাঁদনী কাউকে না জানিয়ে প্রায় সময় ঢাকায় যায় এবং ১০/১২ দিন পর আবার ফিরে আসে। চাঁদনীর মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এসময় স্কুলছাত্রীদের অভিভাবকদের ধারণা আসামি চাঁদনীসহ তার সহযোগিরা তাদের পাচার এবং যৌন কার্যকলাপের জন্য নিয়ে গেছে। এক কিশোরীর পিতার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানার একটি টিম বৃহস্পতিবার (২৮জুলাই) দিবাগত রাত সোয়া ১ টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সাভার পূর্ব রাজাসন এলাকা থেকে আসামি চাঁদনীকে গ্রেপ্তার করে। এছাড়াও তার হেফাজত থেকে ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি চাঁদনী বেগম যৌন কার্যকলাপের জন্য স্কুল শিক্ষার্থীদের পাচারের কথা স্বীকার করছে। এছাড়াও আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর ৪ স্কুলছাত্রী সাভার থেকে উদ্ধার! পাচারকারী গ্রেপ্তার!

আপডেট সময় : ০২:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২