ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীর হরিয়ানে যুব বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৪:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৩৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর হরিয়ানে যুব বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাজশাহীর হরিয়ানে মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে যুব বিভাগের আয়োজনে পবার হরিয়ান চিনিকল মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হরিয়ান ফুটবল একাডেমী বনাম হাজরা পুকুর ফুটবল একাডেমী।

খেলায় বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ অধ্যাপক মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশহী মেট্রেপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মমিনুল করিম, রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল।‌

প্রধান অতিথি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তার বক্তব্যে বলেন, মাদক শুধু নিজের ক্ষতি করে না, পুরো সমাজের ক্ষতি করে। মাদক এবং সন্ত্রাসকে আমরা কখনো আশ্রয়-প্রশ্রয় দিব না। এসময় তিনি সামনে দূর্গাপূজায় প্রশাসনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মন্দির পাহাড়া দেওয়ার আহ্বান জানান।

আশেপাশের গ্রাম থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। এ সময় খেলার মাধ্যমে সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলোয়াড় ও দর্শকদের আহ্বান জানান আয়োজকরা।
৯০ মিনিটের খেলায় হরিয়ান ফুটবল একাডেমীকে এক-শূন্য গোলে পরাজিত করে হাজরা পুকুর ফুটবল একাডেমী। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর হরিয়ানে যুব বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪