ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুরে প্রশাসনিক জটিলতায় বিপাকে ইটভাটা শিল্প, ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা’র মৃত্যু লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপরে, তিস্তা পাড়ে আতঙ্ক রাজশাহীতে ৩ লাখাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু

রাজশাহীর পৌনে ৪ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পৌনে ৪ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজশাহীর পৌনে ৪ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের মত রাজশাহীতে চলবে ভিটামিন ‘এ’ প্লাস একদিনের এ ক্যাম্পেইন। রোববার (৯ মার্চ) দুপুরে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সভার তথ্য অনুযায়ী, রাজশাহীর মোট ৩ লাখ ৭৪ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ৯ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩৩ হাজার, ১২ থেকে ৫৯ বছর বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৭২ হাজার। জেলায় মোট ২ হাজার ২০১টি কেন্দ্রে এই ক্যাম্পেইন চলবে।

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ ও ১২ থেকে ৫৯ বছর বয়সী ৬১ হাজার শিশুকে ৪৮৩ কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। নির্ধারিত দিনেই সবাইকে ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানানো হয়েছে।

সভায় ক্যাম্পেইন নিয়ে সার্বিক তথ্য তুলে ধরেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন ও মেডিকেল অফিসার ডা. তামান্না কবির।

সভায় সিভিল সার্জন জন্মের পরই শিশুকে শাল দুধসহ মায়ের দুধ খাওয়ানোর ওপর জোর দেন। শিশুর শরীরের ভিটামিনের চাহিদা পূরণে মায়ের বুকের একটি দুধ কমপক্ষে পাঁচ মিনিট খাওয়ানোর পর অন্যটি খাওয়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া মায়েদের গাজর, লালশাক, মিষ্টি কুমড়া, মাছ, মাংস, দুধ ও ডিমের মতো ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শও দেন সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পৌনে ৪ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপডেট সময় : ০১:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫