ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ মোহনপুরে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজের কিছুদিনেই উঠে যাচ্ছে রাস্তার ইট লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ৮০ বছরের বৃদ্ধ নিহত মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে গাঁজাসহ গ্রেপ্তার ৪

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪!

এম এম মামুন, নিউজ ডেস্ক:
রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪! রাজশাহী মহানগরীতে আলাদা দুইটি অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (৬ আগস্ট) রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর পশ্চিমপাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ ইকতিয়ার উদ্দিন (৩৯), রাজশাহী মহানগরীর কর্ণহার থানার স্বরমংলার ইয়ার মোহাম্মদের ছেলে মোঃ কামাল হোসেন (৫০) ও একই এলাকার খাইরুল ইসলামের ছেলে মোঃ পিয়াস (২৮) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ভাজরা গ্রামের মৃত আঃ রবের ছেলে সামসুল হক (২৯)। সে ঢাকার মুগদা থানার মানিক নগর ওয়াসা রোড এলাকার বাসিন্দা।

শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মোঃ আব্দুস ছালাম, এসআই মোঃ রবিউল ইসলাম ও তার টিম মহানগর এই ডিউটিতে ছিলেন। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কর্ণহার থানার স্বরমংলা গ্রামের মাদক ব্যবসায়ী পিয়াসের বাড়িতে কিছু ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
বিজ্ঞপ্তিতে মোঃ রফিকুল আলম জানান, ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন এবং একজন পলিয়ে যান। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার হয়।

অপর দিকে একই দিন বিকেল পৌনে ৫টায় পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই সুমন কুমার সাহা ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার দাসপুকুর মোড়ে একটি প্রাইভেট কার আটক করেন। পরবর্তীতে প্রাইভেট কারটি তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার হয় এবং চালক সামসুল হককে আটক করা হয়। গাঁজা পরিবহনে সামসুলের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪!

আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২