ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোর আদালত ভবনে সিনিয়র আইনজীবীর ওপর হামলা, অভিযুক্ত আটক ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেপ্তার তেঁতুলিয়ায় হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও উদ্ধার হয়নি পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী ও যুব মহিলা লীগ নেত্রী নিলুফার কারাগারে মান্দার শিক্ষা খাতে উন্নয়নের ছোঁয়া, ৪ প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহী বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী ওসি মাসুমা মুস্তারীকে নারী উদ্যোক্তা ফোরামের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বাগাতিপাড়ার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএর গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি

রাজশাহীতে মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

Rajpara thana collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজশাহী মহানগরীতে লোডশেডিংয়ের সময় মোবাইলে কথা বলতে গিয়ে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে আখতারুজ্জামান (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান রাজশাহী মহানগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি আসাদুজ্জামানের ছেলে। তাদের স্থায়ী বাড়ি রাজশাহীর পবা উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজপাড়া থানার মো. আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন আখতারুজ্জামানের পরিবার। গত দুই-তিন দিন ধরে তার মা বাসায় ছিলেন না।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রাতে বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের এক কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুটি ভবনের মাঝখানের ফাঁকা স্থানে নিচে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে মোবাইলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬