ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

রাজশাহীতে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

রাজশাহীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ইদ্রিস আলী (৫৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস বারো রাস্তার মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ইদ্রিস আলীসহ তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে এক নারী, এক পুরুষ ও আট বছর বয়সী এক শিশুকন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, ‘বারো রাস্তার মোড়’ এখন দুর্ঘটনার ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে, যা স্থানীয়দের ভাষায় ‘মরণ রাস্তার মোড়’। কয়েক মাস আগে একই স্থানে দুর্ঘটনার পর সিটি করপোরেশন একটি ছোট গোলচত্বর নির্মাণ করেছিল, কিন্তু তা যথেষ্ট নয় বলে দাবি করেছেন তারা।

বিক্ষোভকারীরা গোলচত্বর বড় করে নির্মাণ ও গতিরোধক স্থাপনের দাবি জানান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কথা বললে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ সিদ্দিকী বলেন, “দুর্ঘটনার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বড় করে গোলচত্বর নির্মাণ ও গতিরোধক স্থাপনের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

আপডেট সময় : ০২:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫