রাজশাহীতে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১২:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২ ১৫২ বার পড়া হয়েছে

রাজশাহীতে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজশাহী মহানগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোছা: সায়মা খাতুন (২৮) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মো: হবু মিয়ার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে, দুপুর সোয়া ২ টায় কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই জীবন চন্দ্র বর্মন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াই টার সময় কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি সায়মা খাতুনকে আটক করে। এসময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে আসামির শরীরের বিভিন্ন জায়গা হতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

















