রাজশাহীতে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৪৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন
টাইমস্কেল/ সিলেকশন গ্রেড, এন্ট্রিপদ নবম গ্রেড সহ মাধ্যমিকের সকল বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি রাজশাহী জেলার সদস্যরা। বুধবার (১৮ সেওটেম্বর) বেলা বারোটায় নগরীর সোনাদিঘীর মোড়ে আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, রাজশাহী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষকরা জানান, দীর্ঘদিন থেকে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। এছাড়াও শিক্ষা ভবনে উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাকারজনক হামলা করা হচ্ছে। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। অনতিবিলম্বে টাইমস্কেল/ সিলেকশন গ্রেড এন্ট্রিপদ নবম গ্রেড সহ মাধ্যমিকের সকল বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
















