রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৫৫৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে জাল নোটসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার
রাজশাহীতে জাল নোটসহ শহিদুল ইসলাম (৩৫) নামের প্রতারক চক্রের মূলহোতা কে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর একটি দল। বুধবার (২০ আগস্ট) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম রাজশাহীর জাল নোট চক্রের মূলহোতা। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকইল গ্রামে। তার কাছ থেকে ৫ হাজার টাকার জাল নোট, ৯ হাজার টাকা নগদ, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড জব্দ করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার শহিদুল দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা প্রস্তুত ও বিপণন করে আসছিলেন। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




















