ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত

রাজশাহীতে জব্দ করা তেল টিসিবির মাধ্যমে বিক্রি হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ২০৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে জব্দ করা তেল টিসিবির মাধ্যমে বিক্রি হবে

এম এম মামুন, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীতে জব্দ করা তেল টিসিবির মাধ্যমে বিক্রি হবে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে চারটি গুদাম থেকে উদ্ধার হওয়া ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল টিসিবির মাধ্যমে নায্যমূল্যে ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে। ইতোমধ্যেই তেলগুলো টিসিবির মাধ্যমে বিক্রি করার অনুমতির জন্য রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ আবেদন জানানো হয়েছে। বুধবার (১১ মে) জেলার পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল বাতেন এই আবেদন করেন।

এদিকে, অবৈধভাবে তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরী করায় বিশেষ ক্ষমতা আইনে জেলার পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বাতেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার হওয়া ৫ জনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যজে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বানেশ্বর বাজারের সরকার এন্ড সন্স এর সত্ত্বাধিকারী শ্রী বিকাশ সরকার ওরফে গোলাপ (৫৮), এন্তাজ স্টোরের মালিক মোঃ এমদাদুল হক (৪০), মেসার্স পাল এন্ড ব্রাদার্স এর মালিক শৈলেন কুমার পাল (৬৫), রিমা স্টোরের মালিক রাজিব সাহা (৩৭) ও ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১১১৭) ড্রাইভার মো লিটন (২৫)।

রাজশাহীর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ও মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, ‘বেশি মুনাফার লোভে রোজার আগে থেকে এসব ব্যবসায়ীরা তেল মজুত করে রেখেছিলেন। বাজারে কৃত্রিম সংকটের জন্য এরাও দায়ী। তারা তেলের ব্যবসার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। তাই সব তেল জব্দ করা হয়েছে। এই তেলগুলো জেলা পুলিশের হেফাজতেই রয়েছে।

তবে তেলগুলো টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রির অনুমতির জন্য বুধবার (১১ মে) পুঠিয়া থানার ওসি (তদন্ত) রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৩ এ আবেদন জানিয়েছেন। অনুমতি পেলেই তেলগুলো টিসিবির কাছে হস্তান্তর করা হবে। এছাড়া গ্রেপ্তারকৃত ৫ জনকে আদালতের মাধ্যমে বুধবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মঙ্গলবার (১০ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের চারটি গুদামের সন্ধান পায় জেলা পুলিশ। পরে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা ও পুঠিয়া থানার প্রায় ৫০ জন পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেয়।

অভিযান চালিয়ে বানেশ্বর বাজারের সরকার এন্ড সন্স থেকে ৪৮ ব্যারেল সয়াবিন ও ২৬ ব্যারেল পামওয়েল, এন্তাজ স্টোর থেকে ২২ ব্যারেল সয়াবিন ও ১২০ ব্যারেল পাম, মেসার্স পাল এন্ড ব্রাদার্স থেকে তিন ব্যারেল সয়াবিন ও ১০০ ব্যারেল পাম, রিমা স্টোর থেকে ৪৮ ব্যারেল সয়াবিন ও ২৭ ব্যারেল পাম এবং চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের উদ্দেশ্য বোঝাই করা একটি ট্রাক থেকে ৬০ ব্যারেল পাম তেল জব্দ করা হয়েছে। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে ভোজ্যতেল রয়েছে। সব মিলিয়ে মোট ১২১ ব্যারেল সয়াবিন তেল ও ৩৩৩ ব্যারেল পাম তেল জব্দ করা হয়েছে। জব্দ করা মোট ৯২ হাজার ৬১৬ লিটার তেলের মধ্যে সয়াবিন ২৪ হাজার ৬৮৪ লিটার। আর পাম ৬৭ হাজার ৯৩২ লিটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে জব্দ করা তেল টিসিবির মাধ্যমে বিক্রি হবে

আপডেট সময় : ০৮:১৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২