ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেসামাল, জনমনে উদ্বেগ রাজশাহীতে কমেছে ডিম ও মুরগির দাম, স্বস্তিতে ক্রেতারা; বেড়েছে আলু, পেঁয়াজ ও শসার মূল্য বাগাতিপাড়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় বাগাতিপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত নাটোর শহরের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে কালিমাখচিত পতাকা মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে- ভূমিমন্ত্রী যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

রাজশাহীতে ছুরিকাঘাত করে যুবলীগ কর্মীকে হত্যা করে দুর্বৃত্তরা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৭:২৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ছুরিকাঘাত করে যুবলীগ কর্মীকে হত্যা করে দুর্বৃত্তরা!

রাজশাহীতে শনিবার (২৬ অক্টোবর) রাতে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে মীম নামে ৩২ বছরের এক যুবলীগের কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে নিয়ে গেছে বলে থানা সূত্রে জানা যায়। নিহত মীম রাজশাহী নগরীর রামচন্দ্রপুর এলাকার আব্দুল মোমিনের ছেলে। তিনি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুই হাতে গুলি চালানো যুবলীগ নেতা রুবেলের আত্মীয় ও সহযোগী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রথমে নগরের সাগরপাড়ার টিকাপাড়া এলাকায় মীমকে বেশ কয়েকজন মারধর করে একটি অটো রিক্সা করে পঞ্চবটি এলাকায় তুলে নিয়ে যায়। সেখানে আবারও আরেক দফা তাকে মারধর ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তাকে রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যান অজ্ঞাত ব্যক্তিরা। এ সময় হাসপাতালের কর্মচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মীমের মৃত্যু হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও বলেন, নিহতর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এবিষয়ে বলেন, নিহত মীম নগরের টিকাপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় দুই দফা মারধরের শিকার হন। পরে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ছুরিকাঘাত করে যুবলীগ কর্মীকে হত্যা করে দুর্বৃত্তরা!

আপডেট সময় : ০৭:২৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪