রাজশাহীতে কোটা সংস্কারের দাবিতে নবম শ্রেণির এক শিক্ষার্থীর একক অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে কোটা সংস্কারের দাবিতে নবম শ্রেণির এক শিক্ষার্থীর একক অবস্থান কর্মসূচি
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহীতে নবম শ্রেণিতে এক শিক্ষার্থী রাস্তায় এককভাবে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে প্রায় ১০ টা পর্যন্ত নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি পোস্টার হাতে নিয়ে অবস্থান নেয় ওই স্কুল ছাত্রী। তার নাম কামরুন মনিরা। সে শহীদ নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত। মূলত কোটা আন্দোলনকারীদের সমর্থন জানাতে রাস্তায় নামেন তিনি।
মনিরা জানায়, কোটা বাতির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। বিশেষ করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে ছাত্রলীগ। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মনিরা আরও জানায়, স্বাধীন বাংলাদেশে কোটা প্রথার কোন জায়গা থাকতে পারে না। মেধাবীরা মুক্তি না পেলে ভবিষ্যৎয়ে দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। ওই শিক্ষার্থীর হাতে লেখা পোস্টারে দেখা যায়, ‘কোটা প্রথা’, ‘নিপাত যাক’, ‘মেধাবীরা মুক্তি পাক।’


















