ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের ঘটনায় রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্গাপুরে ইউনিয়ন ভূমি অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি রাজশাহী মেডিকেলে এক শিশুর হামের পরই ধরা পড়ল ডেঙ্গু, আইসিইউতে ভর্তি সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন মামাতো ফুপাতো ভাই নিহত বাগাতিপাড়ায় চোর ধরতে গিয়ে চোরের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত “শফি” খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু

রাজশাহীতে এবার জেলাজুড়ে দুর্গাপূজা হবে ৪৬২ মণ্ডপে

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এবার জেলাজুড়ে দুর্গাপূজা হবে ৪৬২ মণ্ডপে

রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব এবার জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৮২টি মণ্ডপ গ্রামীণ এলাকায় এবং ৮০টি মণ্ডপ মহানগরে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হবে।‌ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন,“শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোরেশোরে। পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক আরও জানান, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাবের টহল থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান বলেন,“দুর্গাপূজা সামাজিক সম্প্রীতির প্রতীক। পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

প্রস্তুতিমূলক সভায় রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা সাজসজ্জায় আনা হচ্ছে নানান বৈচিত্র্য। কোথাও ঐতিহ্য, কোথাও আবার আধুনিকতার ছোঁয়া। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হবে। পাঁচ দিনব্যাপী পূজা মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এবার জেলাজুড়ে দুর্গাপূজা হবে ৪৬২ মণ্ডপে

আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫