ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের সামনে উদ্বোধনী ব্যানার পুড়িয়ে দিয়েছে বিএনপি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৮৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের সামনে উদ্বোধনী ব্যানার পুড়িয়ে দিয়েছে বিএনপি

বুলডোজারে ধ্বংস হওয়া কার্যালয় প্রাঙ্গণে নতুন উত্তেজনা, পুলিশ তদন্তে

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের ধ্বংসস্তূপের সামনে টানানো একটি ‘উদ্বোধনী’ ব্যানার ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমারপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

গত ৫ আগস্ট ২০২৪ সালের বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয় ধ্বংস করে। এরপর গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনায় উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও নিশ্চিহ্ন করে। ধ্বংসস্তূপের সামনেই শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে দেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যানারটি অপসারণ করে আগুনে পুড়িয়ে দেন। বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু জানান, অস্তিত্বহীন একটি কার্যালয়ের সামনে ব্যানার লাগানো হয়েছে এমন খবর পেয়ে নেতাকর্মীরা সেখানে যান। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারটি টাঙিয়ে রেখেছিল। পরবর্তীতে সেটি পুড়িয়ে ফেলার ঘটনাও তারা জেনেছেন। তবে কারা ব্যানার লাগিয়েছে বা আগুন দিয়েছে তা নিশ্চিতভাবে বলা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের সামনে উদ্বোধনী ব্যানার পুড়িয়ে দিয়েছে বিএনপি

আপডেট সময় : ০১:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬