ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাঙ্গামাটি রক্ষাকালী মন্দিরের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মীয় শোভাযাত্রা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২৯১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি রক্ষাকালী মন্দিরের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মীয় শোভাযাত্রা!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি রক্ষাকালী মন্দিরের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মীয় শোভাযাত্রা! পার্বত্য অঞ্চলে বৃটিশ শাসনামলে প্রতিষ্ঠিত প্রাচীন হিন্দু মন্দির রাঙ্গামাটির তবলছড়ি রক্ষাকালী মন্দিরের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে বিশাল ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে তবলছড়ি রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রাঙ্গামাটির হিন্দু সম্প্রদায়ের মানুষ নানান সাজে এ ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেয়।

সিলেটের রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ রক্ষাকালী মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৩ দিনের ধর্মীয় অনুষ্ঠানমালার সূচনা করেন।

এসময় রক্ষাকালী মন্দিরের সভাপতি আশীষ কুমার দে, সার্ধশত বর্ষপূর্তি উদযাপন পরিষদের আহবায়ক সঞ্জীব চৌধুরী, রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক, সার্ধশত বর্ষপূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব স্বপন কান্তি মহাজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সন্ধ্যা আরতি, দেড়শ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ৩ দিনের ধর্মীয় অনুষ্ঠান শেষে আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার এই অনুষ্ঠান সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙ্গামাটি রক্ষাকালী মন্দিরের সার্ধশত প্রতিষ্ঠা বার্ষিকীতে ধর্মীয় শোভাযাত্রা!

আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩