ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাঙ্গামাটির রাজবন বিহারে মধু পূর্ণিমা উদযাপিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে

রাজবন বিহারে মধু পূর্ণিমা উদযাপিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটির রাজবন বিহারে মধু পূর্ণিমা উদযাপিত!

॥মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি॥
রাঙ্গামাটির রাজবন বিহারে মধু পূর্ণিমা উদযাপিত। সকল প্রাণীর সুখ-শান্তি ও মঙ্গল কামনা ও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙ্গামাটির রাজবন বিহারে মধু পূর্ণিমা উদযাপন করা হয়েছে। এ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এ তিথিতে বর্ষাবাসরত তথাগত গৌতম বুদ্ধকে মধু দান করেছিলেন এক বানর। এ কারণে দিনটি মধু পুর্নিমা নামে পরিচিত।

শনিবার (১০ সেপ্টেম্বর) এ উপলক্ষে সকাল থেকেই দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। প শীল গ্রহণ, অষ্টশীল গ্রহণ, বুদ্ধপুজা, ফুলপুজা, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, মধুদান, হাজার প্রদীপ দান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে টাকা দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়।

পূণ্যানুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষের পদচারণায় মুখরিত হয় রাজবন বিহার প্রাঙ্গণ। সকল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে প্রার্থনার জন্য জড়ো হয়ে অনুষ্ঠানে যোগ দেয় পূর্ণ্যার্থীরা। শত শত বৌদ্ধ নর-নারী, বয়স্ক, বৃদ্ধ ও শিশুরা বিহারে গিয়ে মধু দানের পাশাপাশি বিভিন্ন পানীয় জাতীয় খাদ্যদ্রব্য দান করেন এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে পূণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন, রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। উৎসর্গ সূত্র পাঠ করেন জ্ঞানপ্রিয় মহাস্থবির। এতে প্রধান দায়ক ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এসময় দূর-দূরান্ত থেকে আসা পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, বহু বছর আগে এ পূর্ণিমা তিথিতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে ধ্যানে মগ্ন হয়। এ ঘটনাকে স্মরণ করতে প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটির রাজবন বিহারে মধু পূর্ণিমা উদযাপিত!

আপডেট সময় : ০২:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২