ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাঙ্গামাটির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা সম্পন্ন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা সম্পন্ন!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে সি ইউনিটের ২হাজার ৪১৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। শুক্রবার (১০ মে) বেলা ১১টায় রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে যথা সময়ে শুরু হয় পরীক্ষা কার্যক্রম। এসময় কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. সেলিনা আখতার।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কা ন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফোকাল পয়েন্ট, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন সহকারী অধ্যাপক ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর দায়িত্বরত প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে ২৭ এপ্রিল এ ইউনিটের ৫ হাজার ৮৮২ জন এবং ৩ মে বি ইউনিটের ২ হাজার ৭৪৪জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটির বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা সম্পন্ন!

আপডেট সময় : ০২:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪