ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাঙ্গামাটিতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ২৭৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে শিশুদের করোনা টিকা প্রদান শুরু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু!

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু! দেশের অন্যান্য জেলা ও উপজেলা রাঙ্গামাটিতেও ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচি কর্মসূচীর কার্যক্রম শুরু করেছে জেললা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিভিন্ন স্কুলে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচি ১২ দিন চলবে। জেলার দূর্গমতার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের পরেও এই টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিরনিটি টিকা দেওয়া হচ্ছে। সারা দেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের রাঙ্গামাটি শিশু নিকেতন ও তৈয়াবিয়া আইডিয়াল স্কুলসহ জেলার দশটি উপজেলায় একসঙ্গে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

ডা. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটিতে প্রায় ৮৫ হাজার শিশুর তালিকা পেয়েছি। এর মধ্যে আমরা ১৪ হাজার টিকা পেয়েছি, যা উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে। সরকার কর্তৃক ১৪ দিন শেষ করার কথা থাকলেও দুর্গমতার কারণে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি জানান।
জানা গেছে, স্কুল ভ্যাকসিনেশন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুল বহির্ভূত শিশু) কাছের কেন্দ্র থেকে এই টিকা নিতে হবে। কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইনে তালিকা করার মাধ্যমে টিকা নেওয়া যাবে।
এদিকে শিশুদের টিকার আওতায় আনায় খুশি অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু!

আপডেট সময় : ০১:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২