ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

রাঙ্গামাটিতে সার্জেন্ট আনোয়ারকে অপহরণের প্রতিবাদে পিসিএনপি’র বিক্ষোভ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে পিসিএনপি'র বিক্ষোভ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে সার্জেন্ট আনোয়ারকে অপহরণের প্রতিবাদে পিসিএনপি’র বিক্ষোভ!

রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটিতে সার্জেন্ট আনোয়ারকে অপহরণের প্রতিবাদে পিসিএনপি’র বিক্ষোভ! অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার হোসেনকে অপহরণের প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিএনপি ও পিসিসিপি’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলার রুমা উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত সার্জেন্ট অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেনকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কর্তৃক অপহরণের প্রতিবাদে বুধবার (২৯শে মার্চ) সকালে রাঙ্গামাটি শহরের বনরূপায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পিসিএনপি রাঙ্গামাটি জেলা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী’র সভাপতিত্বে ও পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ হাবীব আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, পিসিএনপি রাঙ্গামাটি সদর উপজেলা সাংগগঠনিক সম্পাদক আব্দুল মমিন বিন কাদের, পিসিএনপি নেতা কামাল উদ্দিন, পিসিসিপি রাঙ্গামাটি কলেজ শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর কমিটির নেতা মোঃ পারভেজ মোশারফ প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের কুকি-চিন জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা নিয়ে হাতে অঙ্কিত মানচিত্র প্রদর্শন করছে কেএনএফ। তাদের দাবি পূর্ণ স্ব-শাসনের ব্যবস্থা চায় তারা। বর্তমানে মিজোরামে ও পার্বত্য চট্টগ্রামে এ সংগঠনের সশস্ত্র ও নিরস্ত্র সক্রিয় সদস্য সংখ্যা রয়েছে কমবেশি ৪ হাজার।
এই কেএনএফ তাদের সশস্ত্র শাখার কার্যক্রম কয়েক বছর ধরে অতিগোপনীয়তার সাথে পরিচালনা করে আসছে। পরবর্তীতে মনিপুর রাজ্যের এবং বার্মার বিচ্ছিন্নতাবাদীদের সাথে সম্পর্কোন্নয়ন করে গোপন আঁতাত করে কয়েক শত সদস্যকে মনিপুর রাজ্যে সামরিক প্রশিক্ষণে পাঠায়। একই ভাবে শতাধিক সক্রিয় সদস্য কাচিন, কারেন প্রদেশ এবং মনিপুর রাজ্য থেকে প্রশিক্ষণ গ্রহণ করে

সশস্ত্র শাখার ক্যাডারগণ ২০১৯ সালে ইনফেন্ট্রি কমান্ডো প্রশিক্ষণ গ্রহন করেছে মর্মে বিভিন্ন রিপোর্ট রয়েছে। এই সশস্ত্র শাখার ক্যাডারাই বান্দরবানে সেনা ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিনকে হত্যা করেছে এবং অবঃ সার্জেন্ট আনোয়ার হোসেনকে অপহরণ করেছে।
বক্তরা আরো বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করে দেশদ্রোহীতামূলক তৎপরতার অংশ হিসেবে কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান-কে হুমকির দেওয়ার দুঃসাহস প্রদর্শন করেছে। কাজী মজিবর রহমানকে হুমকির মধ্যদিয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাদের অস্তিত্ব মুছে ফেলার দিকে ধাবিত হচ্ছে। তারা মনে করেছে আমাদের কাজী মজিবর রহমানের সৈনিকরা দুর্বল এবং ভীতু। তাদের জেনে রাখা উচিত আমাদের প্রিয় নেতার জন্য আমরা জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করবো না। কেএনএফ যদি অতি বেশি বাড়াবাড়ি করে তাদের পরিণতি খুবই খারাপ হবে৷ পার্বত্যবাসী এই নেতার জন্য সন্ত্রাসীদের বিষ দাঁত উপড়ে ফেলতে বিন্দুমাত্র চিন্তা করবে না।

নেতৃবৃন্দরা বলেন, অবিলম্বে আনোয়ার হোসেনকে উদ্ধারের দাবি জানাচ্ছি সরকারের নিকট সেই সাথে আমরা সরকারের কাছে আরো দাবি জানাচ্ছি পার্বত্য চট্টগ্রামে প্রশাসন ও সাধারণ জনগণের জান মালের নিরাপত্তার জন্য সেনাক্যাম্প পাহাড়ের প্রতিটি চূড়ায় চূড়ায় বৃদ্ধি করে পুরো পার্বত্য চট্টগ্রামে কম্বিং অপারেশন করে সন্ত্রাসীদের দমন করার দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে সার্জেন্ট আনোয়ারকে অপহরণের প্রতিবাদে পিসিএনপি’র বিক্ষোভ!

আপডেট সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩