ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ১২ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী যুবক, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মাছ ধরতে গিয়ে নিখোঁজ কালামের লাশ ৩দিন পর নদী থেকে উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

মৃত আবুল কালাম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাছ ধরতে গিয়ে নিখোঁজ কালামের লাশ ৩দিন পর নদী থেকে উদ্ধার!

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
মাছ ধরতে গিয়ে নিখোঁজ কালামের লাশ ৩দিন পর নদী থেকে উদ্ধার! পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় বুড়ি তিস্তা নদীতে গভির রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের তিনদিন পর আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) গভির রাতে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীর ধারে পানিতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত আবুল কালাম চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ তেলিপাড়া গ্ৰামের মৃত রুস্তম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোর রাতে চিলাহাটি ইউনিয়নের ফুলবাড়ী স্লুইস গেটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন কালাম। ভোর হয়ে গেলেও বাসায় না ফেরায় ফায়ার সার্ভিস কে খবর দেন পরিবারের সদস্যরা।

স্রোতের গতি অত্যাধিক থাকায় দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। পরবর্তী দুই দিন খোঁজাখুঁজি করেও মরদেহ পাওয়া যায় নি। এদিকে বুধবার (২৭ সেপ্টেম্বর) গভির রাতে টেপ্রীগঞ্জ ইউনিয়নের হুসেইনের ঘাট নামক এলাকায় বুড়ি তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তারা দেবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে উদ্ধার করার পর মরদেহটি শণাক্ত করেছেন তার পরিবার। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাছ ধরতে গিয়ে নিখোঁজ কালামের লাশ ৩দিন পর নদী থেকে উদ্ধার!

আপডেট সময় : ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩