সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৪৭৩ বার পড়া হয়েছে

মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
দেশে চলছে বিষধর সাপ রাসেল’স ভাইপা এর আতংক। এরমধ্যে নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে মাহতাব আলী মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ২২ জুন সকালে উপজেলার ধর্মপুর গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মৃত মোবারক আলী মন্ডলের ছেলে।
ঘটনার দিন সে একটি ক্ষেতে লাগানো মরিচের জমি থেকে বৃষ্টির পানি বের করে দিতে যায়। সেখানে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় তার মৃত্যু হয়।
সাপে কেটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন,ঘটনাটি দু:খজনক। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে














