মহাদেবপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
দেশে চলছে বিষধর সাপ রাসেল'স ভাইপা এর আতংক। এরমধ্যে নওগাঁর মহাদেবপুরে সাপের কামড়ে মাহতাব আলী মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ২২ জুন সকালে উপজেলার ধর্মপুর গ্রামে ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মৃত মোবারক আলী মন্ডলের ছেলে।
ঘটনার দিন সে একটি ক্ষেতে লাগানো মরিচের জমি থেকে বৃষ্টির পানি বের করে দিতে যায়। সেখানে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় তার মৃত্যু হয়।
সাপে কেটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন,ঘটনাটি দু:খজনক। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.